কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে রোজা শুরু করলেও সৌদির সঙ্গে ঈদ মালয়েশিয়ার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে রোজা শুরু করেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। তবে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করছে দেশটি। অথ্যাৎ বাংলাদেশ এবং সৌদি আরবে ৩০টি করে রোজা হলেও দেশটিতে ২৯টি রোজা পালিত হচ্ছে। মঙ্গলবার (৯ এপ্রিল) মরক্কো ওয়াল্ড নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে। ফলে দেশটিদে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর পালিত হবে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও একই দিনে ঈদুল ফিতর পালিত হয়েছে।

মালয়েশিয়ায় গত ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়েছে। একই তারিখে বাংলাদেশেও রমজান মাসের শুরু হয়েছিল। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া রোজা শুরু করলেও সৌদি আরবের সঙ্গে ঈদ করছে দেশটি।

মরক্কো ওয়াল্ড জানিয়েছে, বুধবার (১০ এপ্রিল) মালয়েশিয়ায় ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। দেশটিতে ঈদুল ফিতরকে ‘হারি রায়া এদিলফিতরি’ নামে ডাকা হয়।

এদিকে সোমবার মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলেও আফ্রিকার দুই দেশে ঈদের চাঁদ দেখা গেছে। দেশদুটিতে মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ দুই দেশ হলো মালি ও নাইজার। দেশদুটিতে ২৯টি রোজা পালিত হয়েছে।

অন্যদিকে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার রোজা পালন করে বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে তারা।

বাংলাদেশে রোজা শুরু হয়েছে গত ১২ মার্চ থেকে। সে হিসেবে আজ ছিল ২৯তম রোজার দিন। এ বছর বাংলাদেশেও ৩০টি রোজা পালিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১০

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১১

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৩

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৪

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৫

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৬

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৭

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৮

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৯

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X