কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সবার আগে ঈদ পালন করছে যে দুই দেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সৌদি আরবসহ মধ্যপাচ্যের বিভিন্ন দেশ সোমবার মুসলিমদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। তবে সেসব দেশে চাঁদ দেখা না গেলেও দুটি মুসলিম দেশে চাঁদ দেখা গেছে। ফলে ওই দুই দেশে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বিবিসি হাউসার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলেও সোমবার আফ্রিকার দুই দেশে চাঁদ দেখা গেছে। এ দুই দেশ হলো মালি ও নাইজার। ফলে দেশ দুটিতে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। এসব দেশের নাগরিকেরা ২৯টি রোজা পালন করেছেন।

নাইজারের চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির পাঁচটি রাজ্যে চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া মালির ধর্মবিষয়ক মন্ত্রণালয় সোমবার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আফ্রিকার অন্যান্য দেশে চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার রোজা পালিত হবে। এরপর বুধবার এসব দেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। তবে চাঁদ দেখা যাওয়ায় এ দুই দেশ মঙ্গলবার ঈদ পালন করছে।

আরবি মাস চাঁদের সাথে সম্পর্কিত। চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি মাসের শুরু এবং শেষ গণণা করা হয়। মুসলিমরাও সারাবিশ্বে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা শুরু এবং ঈদ উদযাপন করেন। ফলে চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ঈদের তারিখের পার্থক্য হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X