কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চীন তাহলে সরাসরি ইরানের পক্ষ নিয়েছে?

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত

ইসরায়েলে ইরানের হামলার বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেছে চীন। এতে চীনের সুর ছিল ইরানের পক্ষে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কথা বলেন। এই ফোনালাপে ইসরায়েলে হামলা এবং পরের পরিস্থিতি বিষয়ে ওয়াংকে জানান আবদুল্লাহিয়ান।

পরে মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বলা হয়, ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছে বলে চীন বিশ্বাস করে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও ইরান সক্ষম।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, ইরান তাকে বলেছে- ইসরায়েলে হামলা সীমিত ছিল এবং ইরানের আত্মরক্ষার জন্যই এটি করা হয়েছে।

এর জবাবে ওয়াং বলেন, ইরানের কনস্যুলেট হামলা ‘অগ্রহণযোগ্য’। এর তীব্র নিন্দা জানায় চীন। সে সঙ্গে আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানের জোরালো অবস্থানের প্রশংসা করে চীন।

আবদুল্লাহিয়ান চীনকে জানান, তেহরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবগত। সংযম চর্চায় তারা আগ্রহী। আরও উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছাই ইরানের নেই। পাল্টা আক্রমণের শিকার না হলে আর কোনো সামরিক পদক্ষেপ নেবে না দেশটি।

সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। গত শনিবার রাতের এ হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি।

ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমানবাহিনী। সোমবার (১৫ এপ্রিল) ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X