কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রোববার (২৮ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলে এ বিস্ফোরণ ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের ইবু পর্বতে এ বিস্ফোরণ ঘটেছে।

মাউন্ট ইবুর মনিটরিং পোস্টের কর্মকর্তা অ্যাক্সেল রোয়েরোর রোববার এক বিবৃতিতে বলেন, অগ্ন্যুৎপাতটি তিন মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল। এ সময় অগ্ন্যুৎপাতের ছাই সাড়ে তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, মাউন্ট ইবুর কাছাকাছি বাসিন্দা এবং পর্যটকদের দুই-কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো কার্যকলাপ পরিচালনা না করার জন্য বলা হয়েছে।

সংবাদমাধ্যম চিনহুয়া পিভিএমবিজির বরাতে জানিয়েছে, আগ্নেয়গিরির বিস্ফোরণ প্রায় ২০৬ সেকেন্ড ধরে হয়েছিল। এর ফলে পাহাড়ের চূড়া থেকে সাড়ে ৩ হাজার মিটার ওপরে ছাই উঠেছিল।

এর আগে চলতি মাসের শুরুতে উত্তর সুলাওয়েসির মাউন্ট রুয়াংয়ে অগ্ন্যুৎপাতের ফলে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া মানাডো শহরের স্যাম রাতুলাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর তখন কয়েক দিনের জন্য বন্ধ ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১০

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১২

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৩

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৪

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৭

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৮

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৯

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

২০
X