কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

ভিয়েতনামে অ্যাপার্টমেন্টে আগুন, মৃত্যু ১৪

দমকলকর্মীদের উদ্ধার অভিযান। ছবি : সংগৃতীত
দমকলকর্মীদের উদ্ধার অভিযান। ছবি : সংগৃতীত

ভিয়েতনামে অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১৪ জন মারা গেছে। শুক্রবার (২৪ মে) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাতে রাজধানীয় হ্যানয়ের একটি ছোট অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগেছে। এতে ১৪ জন মারা গেছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

দেশটির কর্মকর্তারা ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল। তাদের হ্যানয়ে একটি হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন লাগার এক ঘণ্টার মধ্যে এটি নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে ২৪ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে সাতজন মালিকপক্ষের পরিবারের সদস্য। এছাড়া ১৭ জন ছিলেন ভাড়াটিয়া।

ভবনটির অবস্থান ছিল সেন্ট্রাল হ্যানয়ের একটি সরু গলিতে। এছাড়া সেখানে বেশকিছু কক্ষ ভাড়ার জন্য খালি ছিল।

সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনের সামনে থাকা একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এটি ইলেকট্রিক বাইক বিক্রি ও মেরামতের জন্য ব্যবহৃত হয়ে আসছিল।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে আলজাজিরা জানায়, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ৯ তলার একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে ১৫০ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে আগুনে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ভবন থেকে লাফিয়ে পড়ে আঘাত পাওয়া ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের পাশের ভবনের এক বাসিন্দা বলেন, অনেক মানুষ সাহায্যের জন্য চিৎকার করেছেন। আমরা তাদের খুব বেশি সাহায্য করতে পারিনি। ভবনটি এতটাই আবদ্ধ ছিল যে সেখান থেকে বেরোনোর কোনো পথই ছিল না।

গত কয়েক বছরে ভিয়েতনামে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছর হো চি মিন শহরের একটি বারে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল। ওই অগ্নিকাণ্ডে আরও ১৭ জনের মতো মানুষ আহত হয়েছিলেন।

এ ছাড়া ২০১৮ সালে হো চিন মিন শহরে একটি আবাসিক ভবনে আগুন লেগে ১৩ জন এবং ২০১৬ সালে হ্যানয়ের একটি বারে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X