মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চীনে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৫

আগুন লাগা ভবন। ছবি : সংগৃহীত
আগুন লাগা ভবন। ছবি : সংগৃহীত

চীনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের পূর্বাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এ অগ্নিকাণ্ড ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুন নিভে গেলেও ভবনটির জানালা দিয়ে সমানে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে একটি ইলেক্ট্রিক বাইকের গুদাম ছিল। তবে ঠিক কীভাবে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা স্পষ্ট জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, আগুন লাগা এ ভবনটি নানজিংয়ের ইহুআতায় শহরে। এটি সাংহাই থেকে ২৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। শহরটিতে আট মিলিয়নের বেশি মানুষের বসবাস রয়েছে।

শনিবার সকালে দেশটির কর্মকর্তারা জানান, জরুরি সেবার কর্মীরা স্থানীয় সময় ৪টা ৪০ মিনিটে প্রথম খবর পেয়েছিলেন। খবর পেয়ে ২৫টি ইঞ্জিন ও ১৩০ জন দমকল কর্মী উদ্ধার অভিযানে অংশ নেন। পরে স্থানীয় সময় ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ছাড়া দুপুর ২টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, আহতদের মধ্যে ৪৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।

দেশটিতে অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক নয়। এর আগে সেন্ট্রাল হেনান প্রদেশে স্কুলের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে ১০ শিশু নিহত হন। এ ঘটনায় পুলিশ সাত স্টাফকে আটক করে। এ ছাড়া গত নভেম্বরে কোয়েল কোম্পানির অফিসে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। ওই ঘটনায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X