কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে মৃত্যু বেড়ে ২৮

খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। ছবি : সংগৃহীত
খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছে শতাধিক মানুষ। সংবাদমাধ্যম জিও নিউজ আজ রোববার এ খবর জানিয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, খাইবার পাখতুনখোয়ার বান্নু, ডেরা ইসমাইল খান, কারাক এবং লাক্কি মারওয়াতে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১৪৫ জন। বৃষ্টিতে অন্তত ৬৯টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বান্নুতে ১৫ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। ওই এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি বাড়ি। লাক্কি মারওয়াত জেলায় অন্তত পাঁচজন নিহত ও ৪২ জন আহত হয়েছে। কারাকে চারজন নিহত ও একজন আহত হয়েছে। ডেরা ইসমাইল খানে ভারী বৃষ্টির কারণে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে দুজন।

জরুরি সেবায় নিয়োজিত উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর এক কর্মকর্তা বলেছেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় খাইবার পাখতুনখোয়ায় সংস্থাটির সব স্টেশন সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, লাক্কি মারওয়াত, বান্নু এবং প্রদেশের অন্যান্য এলাকায় অনেক ভবনের ছাদ ধসে পড়েছে। এসব এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় পাকিস্তানের আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খাইবার পাখতুনখোয়ার বেশিরভাগ জেলায় ‘তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া’ থাকবে। তবে সন্ধ্যা ও রাতের দিকে প্রদেশের বেশিরভাগ সমতল এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অথবা বজ্রসহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১০

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১২

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৪

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৫

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৬

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৮

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

২০
X