কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১০:৪৭ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

দড়ি টানাটানির লড়াইয়ে ভারত ও চীন সেনারা, জিতল কে?

শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ভারত ও চীনা সেনাদের মধ্যে একটি দড়ি টানাটানির ম্যাচ। ছবি : সংগৃহীত
শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ভারত ও চীনা সেনাদের মধ্যে একটি দড়ি টানাটানির ম্যাচ। ছবি : সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন রয়েছে চীন এবং ভারতের কয়েক হাজার সেনা। প্রয়োজন অনুযায়ী এসব সেনাকে বিভিন্ন দেশে শান্তিরক্ষার কাজে নিযুক্ত করে জাতিসংঘ। এর মধ্যে দুদেশের অনেক সেনাই মোতায়েন রয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদানে।

সম্প্রতি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ভারত ও চীনা সেনাদের মধ্যে একটি দড়ি টানাটানির ম্যাচ আয়োজন করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, দুদেশের সেনাদের সেই টাগ অব ওয়ার প্রতিযোগিতায় বিজয়ী হয় ভারতীয় সেনারা। বিগত দিনে ভারত-চীন সীমান্তে দুই দেশের মধ্যে টানাপড়েনের জন্য সম্পর্ক শীতল হয়েছে দিল্লি-বেজিংয়ের। এরই মাঝে ভিনদেশে দুই দেশের সেনা কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিরক্ষার কাজে নিযুক্ত। তবে তার মাঝেও প্রতিযোগিতামূলক মনোভাব রয়ে গেছে তাদের মনে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, লাদাখে প্রায় ২০ দফায় সীমান্ত বিবাদ নিয়ে আলোচনা হয়েছে ভারত ও চীনের সামরিক কর্তাদের মধ্যে। তবে কোনো সমাধানসূত্র এখনো বেরিয়ে আসেনি। দুদেশ নিজেদের অবস্থানে অনড় থেকেছে।

প্রসঙ্গত, ২০২০ সালে লাদাখের গালওয়ানে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। এরপর আরও দুবার চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের হাতাহাতি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের নভেম্বরের মধ্যে কোনো এক সময়ে এই সংঘর্ষ হয়।

তবে সম্প্রতি আয়োজিত এই দড়ি টানাটানির ম্যাচকে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা বলছেন অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১১

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১২

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৩

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৪

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৬

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৭

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৮

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৯

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

২০
X