আহাম্মদ উল্লাহ সিকদার
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আকাশযুদ্ধে চীন না যুক্তরাষ্ট্র, কে শক্তিশালী?

এফ-৩৫ ও জে-২০ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফ-৩৫ ও জে-২০ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

আকাশযুদ্ধে জয়ী হতে যুদ্ধবিমানের বিকল্প নেই। কিন্তু বিশ্বের মাত্র তিনটি দেশের হাতে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন তৃতীয় দেশ হিসেবে রাডারকে ফাঁকি সক্ষম এমন প্রযুক্তির যুদ্ধবিমানের মালিক।

২০১৭ সালে পঞ্চম প্রজন্মের এই জে-২০ যুদ্ধবিমান নিজেদের সামরিক বাহিনীতে যুক্ত করে চীন। ধারণা করা হয়, চীনের সামরিক বাহিনীর হাতে প্রায় ২৫০টি জে-২০ যুদ্ধবিমান রয়েছে।

জে-২০ যুদ্ধবিমানে বেশ কিছু সেন্সর রয়েছে। এটি চীনের সবচেয়ে দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল পিএল-১৫ বহনে সক্ষম। আকাশযুদ্ধে শ্রেষ্ঠত্ব দেখানোই জে-২০’র প্রাথমিক লক্ষ্য।

সম্প্রতি ভারতের সীমান্তের কাছে তিব্বতের শিঘাটে বিমানঘাঁটিতে জে-২০ যুদ্ধবিমান দেখা গিয়েছিল। এরপরই ফের আলোচনায় আসে এই যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ফাইটার জেট এফ-৩৫’র তুলনায় জে-২০ কতটা শক্তিশালী, তার একটা তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেছে নিউজউইক।

চীনের জে-২০’র আনুষ্ঠানিক নাম চেংডু জে-২০ ফাইটার জেট। এই যুদ্ধবিমানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলেও যুক্তরাষ্ট্রের এফ-৩৫’র তুলনায় এটি পিছিয়ে বলেই মনে করেন কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের একজন রিসার্চ ফেলো কিম মিনসিউক। এফ-৩৫ এর তুলনায় জে-২০’র ইন্টারনাল ফুয়েল পেলোড বড়। এর রেঞ্চ এফ-৩৫’র সমান বা কম হতে পারে। তবে জে-২০’র সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে, এফ-৩৫’র মতো এই যুদ্ধবিমান ইন্টারনালি এয়ার-টু-গ্রাউন্ড বোমা বহন করতে পারে না।

জে-২০’র প্রাথমিক প্রোটোটাইপের জন্য ডব্লিউএস-১০ ইঞ্জিন ডিজাইন করা হয়েছিল। চীনের ডব্লিউএস-১০ ইঞ্জিন যুক্তরাষ্ট্রের এফ-১০১ ইঞ্জিনের মতোই। তবে চীনের জেট ইঞ্জিন যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ছাড়াই ডেভেলপ করা হয়েছে।

তবে আরও আপগ্রেড করা জে-২০’র ডব্লিউএস-১৫ ইঞ্জিন শক্তিশালী হলেও মার্কিন ইঞ্জিনের তুলনায় এখনও অনেক পিছিয়ে। ২০১৭ সাল থেকে গেল ৬-৭ বছরে জে-২০তে একাধিক আপগ্রেড করা হয়েছে। জে-২০তে সর্বশেষ সংযোজন নতুন ও শক্তিশালী ডব্লিউএস-১৫ ইঞ্জিন।

গেল বছর প্যারিস এয়ার শো শেষ হওয়ার চার দিন পর চীনের জে-২০ স্টেলথ ফাইটারের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নিজ দেশে তৈরি দুটি ডব্লিউএস-১৫ ইঞ্জিন বসানো হয়েছে ওই ফাইটার জেটে। এ ব্যাপারে তখন মুখ খোলেনি দ্য অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না। যদিও ইন্টারনেট ব্যবহারকারীদের বিশ্বাস, মুখে কিছু না বললেও সবাইকে দেখানোই উদ্দেশ্য ছিল বেইজিংয়ের। এর আগে ২০২২ সালে জে-২০’র পরীক্ষামূলক উড্ডয়নেও ডব্লিউএস-১৫ ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানে প্রাট অ্যান্ড হুইটনির F135 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এফ-৩৫’র যে তিনটি ধরন রয়েছে, তার প্রতিটিতেই এই ইঞ্জিন রয়েছে। প্রাট অ্যান্ড হুইটনির F135 ইঞ্জিন ৪০ হাজার পাউন্ডের বেশি থ্রাস্ট উৎপাদন করতে পারে। এফ-৩৫ এ লো-অবজারভেবল সিগনেচার, ওয়ার্ল্ড ক্লাস থার্মাল ম্যানেজমেন্ট এবং সর্বকালের সবচেয়ে উন্নত সমন্বিত ইঞ্জিন নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হয়েছে।

চীনের তৈরি জে-২০ যুক্তরাষ্ট্রের এফ-৩৫’র চেয়ে দ্রুতগতিতে ছুটতে পারে। তবে এফ-৩৫ রাডারে ধরা পড়ার সম্ভাবনা কম। আবার জে-২০ তে কোনো ক্যানন নেই, এর মানে হচ্ছে, এই যুদ্ধবিমানকে ডগফাইটিং মেশিন হিসেবে ডিজাইন করা হয়নি। জে-২০’র তুলনায় এফ-৩৫ অনেক হালকা। তাই আকাশযুদ্ধে অনেকটাই এগিয়ে এফ-৩৫।

তবে জে-২০ ও এফ-৩৫ যেহেতু এখনও মুখোমুখি লড়াইয়ে জড়ায়নি তাই অত্যাধুনিক এই দুই যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে এখনও জানার অনেক কিছু বাকি আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১০

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১২

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৩

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৪

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৫

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৬

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৭

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৯

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

২০
X