কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পুড়ে মরল খাঁচায় থাকা হাজারো প্রাণী!

থাইল্যান্ডে আগুনে পুড়ে এক হাজার প্রাণীর মৃত্যু! ছবি : সংগৃহীত
থাইল্যান্ডে আগুনে পুড়ে এক হাজার প্রাণীর মৃত্যু! ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি মার্কেটে আগুন লেগে এক হাজার প্রাণীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে জনপ্রিয় চাতুচাক মার্কেটে আগুন লাগে। ভয়াবহ আগুনে মার্কেটের পোষা প্রাণী বিক্রির অংশে শতাধিক দোকান পুড়ে যায়। প্রাণীগুলো বিক্রির জন্য রাখা ছিল এসব দোকানে।

আগুনে পুড়ে মৃত এসব প্রাণীর মধ্যে রয়েছে পাখি, কুকুর, বিড়াল, সাপ, ইঁদুর, অজগর, গিরগিটি। কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মার্কেটের যে অংশে পোষা প্রাণীর দোকানগুলো রয়েছে, সেখানে ১১৮টি দোকান পুড়ে গেছে। মার্কেটে পোষা প্রাণী বিক্রির ওই অংশ বন্ধ করে দিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হচ্ছিল। এ ঘটনা আবারও কর্তৃপক্ষকে সেই প্রয়োজনীয়তাকে মনে করিয়ে দিল।

মার্কেটের এ অঞ্চলে প্রাণীদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে বলে দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছিল। ফলে এই প্রাণীদের মধ্যে রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনাও বাড়ছিল।

চাতুচাক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মার্কেটগুলোর একটি। সেখানে সরু সরু গলিতে হাজার হাজার দোকান রয়েছে। এটি থাইল্যান্ডের সবচেয়ে বড় ও ছুটির দিনে বসা মার্কেট। বলা হয়, প্রতি শনি ও রোববার সেখানে প্রায় ২ লাখ পর্যটক জড়ো হন। কিন্তু যে অংশে পোষা প্রাণী বিক্রি হয়, সেটি সপ্তাহজুড়েই খোলা থাকে।

প্রাণী অধিকার সংগঠন দ্য পিপলস ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেল (পেটা) বলেছে, এই আগুন পোষা প্রাণী বিক্রি ও সংরক্ষণে নীতিমালার বেপারে জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার গুরুত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

সংগঠনটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জ্যাসন বেকার বলেন, প্রাণীরা আমাদের বিনোদনের জন্য নয়... পেটা থাই সরকার প্রতি আহ্বান জানাচ্ছে এই বাজার, যেখানে প্রাণীদের কষ্ট পেতে হয়, সেটি যেন আর না খোলে।

অন্যদিকে থাইল্যান্ডে ওয়াইল্ডলাইফ ফ্রেন্ডস ফাউন্ডেশন চাতুচাক মার্কেটকে ‘ব্যাংককের লজ্জা’ বলে আখ্যায়িত করেছে। ফাউন্ডেশনের পরিচালক এডউইন উইক বলেন, নিরীহ এই প্রাণীগুলোকে অনেক দেশে অবৈধভাবে পাচার করা হয়। এটা অনৈতিক, নিষ্ঠুর, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং পুরোপুরি অপ্রয়োজনীয়।

চাতুচাক বাজারে ২৭টি সেকশন বা বিভাগ রয়েছে। তবে সবচেয়ে বেশি বিতর্কিত পোষা প্রাণী বিক্রির এই বিভাগটি। এ ছাড়া প্রাণীদের খারাপভাবে রাখার জন্য মার্কেটটি বেশ সমালোচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X