শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অভিনব কায়দায় প্লেন চোরাচালান করল ইরান

মার্কিন নিষেধাজ্ঞার কারণে এয়ারবাসের মতো বিমান কিনতে পারছে না ইরান। ছবি : সংগৃহীত
মার্কিন নিষেধাজ্ঞার কারণে এয়ারবাসের মতো বিমান কিনতে পারছে না ইরান। ছবি : সংগৃহীত

ইউরোপের একটি দেশের এয়ারপোর্ট থেকে দুটি বিমান উড্ডয়ন করে। বিমান দুটির গন্তব্য ছিল এশিয়ার দুই দেশ শ্রীলঙ্কা ও ফিলিপাইন। কিন্তু উড্ডয়নের পর রহস্যজনকভাবে মাঝ আকাশে পথ বদলে ইরানে গিয়ে অবতরণ করে বিমান দুটি। এমনকি এয়ার ট্রাফিক কন্ট্রোলের ‘নজর’ এড়াতে যোগাযোগের সব মাধ্যম বিমানের ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। এমন অভিনব কায়দায় বিমান চোরাচালান করে ফের আলোচনায় ইরান।

বিমান দুটির একটি অবতরণ করে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। আরেকটি বিমান নামে ইরানের চাবাহার কোনারাক বিমানবন্দরে। গেল ফেব্রুয়ারি মাসে এ ঘটনা ঘটে।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লিথুনিয়ার সিয়াউলিআই বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুটি বিমানেরই ট্রান্সপন্ডার সচল ছিল। কিন্তু ইরানের আকাশসীমায় ঢোকার সঙ্গে সঙ্গে দুটি বিমানেরই ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। রাডার সিস্টেমকে ফাঁকি দিতেই এমনটা করা হয়।

খবরে বলা হয়েছে, বিমান দুটি গাম্বিয়া লিজিং কোম্পানি মাককা ইনভেস্টের মালিকাধীন ছিল। কোম্পানিটির আরও একটি বিমান উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে তা ঠেকিয়ে দেওয়া হয়।

বিমান দুটি ইরানের মাটিতে অবতরণ করার পর এগুলোর মালিকানা দাবি করে বসে মাহান এয়ার। লিথুনিয়ার সরকারি সম্প্রচার মাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে নতুন বিমান কিনতে পারছে না ইরান। আর তাই এমন ঘুরোপথ খুঁজে নিয়েছে তেহরান। এই বিমানগুলো যে চোরাচালান হতে পারে, তা ঘূণাক্ষরেও টের পায়নি কেউ।

ইরানে রহস্যজনকভাবে বিমান অবতরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এমন ঘটেছে, অন্য দেশে যাওয়ার কথা থাকলেও সেই বিমান ইরানে গিয়ে অবতরণ করেছে। ২০২২ সালের ডিসেম্বর মাসে এয়ারবাস এ340 মডেলের ৪টি বাণিজ্যিক বিমান দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে উড্ডয়ন করে। ওই বিমানগুলো উজবেকিস্তান যাওয়ার কথা ছিল। কিন্তু মাঝ আকাশে পথ পরিবর্তন করে সেগুলো ইরানে অবতরণ করে।

তখনও ঠিক একই কায়দা বিমান ৪টি ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২২ সালে তেহরান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের অন্তত ৫৫০টি বিমান প্রয়োজন। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে এয়ারবাসের এ340 মডেলের মতো বিমান কিনতে পারছে না ইরান। এয়ারবাসের এ340 মডেলের এক একটি বিমানের দাম প্রায় ১৫ কোটি ডলার বা ১ হাজার ৭৬২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X