কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৮:৫০ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় জার্মানি

জার্মানির পতাকা। ছবি : সংগৃহীত
জার্মানির পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন স্বাধীন না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করে জার্মানি। দেশটির চ্যান্সেলর ওলাফ শোলৎজ এই অভিমত ব্যক্ত করেছেন।

সোমবার (১৯ আগস্ট) জার্মানির উত্তরাঞ্চলীয় শহর ব্রেমেনের টাউন হলে আয়োজিত জনসভায় দেওয়া ভাষণে ওলাফ এসব কথা বলেন।

তিনি বলেছেন, জার্মানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্থিতিশীলতা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় দ্বিরাষ্ট্র সমাধান। শান্তিপূর্ণভাবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলের পাশাপাশি সেই রাষ্ট্রকে চলতে দেওয়ার মধ্যেই মুক্তির উপায় নিহিত রয়েছে। ফিলিস্তিনি জাতি যদি স্বাধীনতার আশা হারিয়ে ফেলে, তাহলে গোটা মধ্যপ্রাচ্য বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে।

ওলাফ আরও বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে এটাই ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং জার্মানির অবস্থান। যে যত সমালোচনাই করুক, জার্মানি এই অবস্থানে অনড় থাকবে।

এর আগে গত মাসে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবির পক্ষে অবস্থান নিয়ে পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের বসতি খালি করার নির্দেশ দেন। আইসিজে রায় দেওয়ার পর এক বিবৃতিতে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন থেকে ইসরায়েলের দখলদারী নীতিকে সমর্থন করবে না জার্মানি।

এ বিষয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ওয়াগনার বলেন, জার্মানি ইসরায়েলকে সমর্থন করে, কারণ বার্লিন মনে করে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে সমর্থন করা জার্মানির ঐতিহাসিক দায়িত্ব। তার মানে কিন্তু এই নয় যে, জার্মানি ইসরায়েলের দখলদারী নীতিকেও সমর্থন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X