কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১২:৩৫ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ক্রিভি রিহ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবন
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবন

মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তারা বলছেন, রুশ ক্ষেপণাস্ত্রগুলো শহরের বেসামরিক ভবনগুলোতে আঘাত হেনেছে। এ হামলায় কমপক্ষে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

স্থানীয় গভর্নর সেরহি লিসাক বলেছেন, মঙ্গলবার ভোরবেলা চালানো এ হামলায় একটি পাঁচতলা ভবন ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কখনোই ক্ষমা করা হবে না’ এবং ‘তারা যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে, তার জন্য জবাবদিহি করা হব ‘।

এর আগে গত ডিসেম্বরে ক্রিভি রিহ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত ও কমপক্ষে ১৩ জন আহত হয়েছিলেন।

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়া ভবনগুলোর নিচে অনেক মানুষ আটকা পড়ে থাকার আশঙ্কা প্রকাশ করেছেন শহরের মেয়র ওলেক্সান্ডার ভিলকুল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক আবাসিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্যান্য এলাকায় ধ্বংসস্তূপ ও আগুন দেখা গেছে।

ইউক্রেন কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, এই হামলায় রাশিয়া Kh-101/555 ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X