কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ইউক্রেনে বাঁধ ধস

বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় ব্যাপক সংকটের আশঙ্কা

ইউক্রেনের নোভা কাখোভকা বাঁধ ধসে পড়ায় প্লাবিত হয় আশপাশের এলাকা। ছবি : সংগৃহীত
ইউক্রেনের নোভা কাখোভকা বাঁধ ধসে পড়ায় প্লাবিত হয় আশপাশের এলাকা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের নোভা কাখোভকা বাঁধ ধসে পড়ায় এর প্রভাব পড়তে পারে বিশ্বব্যাপী। জাতিসংঘ বলছে, বাঁধটি ধসে পড়ায় খাদ্য নিরাপত্তার ওপর ব্যাপক সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, নোভা কাখোভকা বাঁধ ধসে পড়ার কারণে বাড়তে পারে খাদ্যের দাম। এ ছাড়া খাবার পানির সংকটে পড়তে পারে কয়েক হাজার মানুষ।

জাতিসংঘের সহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, ‘বাঁধটি ধসে পড়ায় উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে খাদ্য নিরাপত্তায়। এর প্রভাব যে শুধু ইউক্রেনে পড়বে তা নয়, পুরো বিশ্বই এর প্রভাব অনুভব করবে। আমি নিশ্চিত করে বলতে পারি খাদ্যের দাম আরও বাড়বে।’

গত সপ্তাহে হামলা চালিয়ে নোভা কাখোভকা বাঁধটি ধসিয়ে দেওয়া হয়। ফলে দিনিপ্রো নদীর পানি বেড়ে যাওয়ায় আশপাশের এলাকা তলিয়ে যায়। এ ছাড়া প্লাবিত হয় বিপুল কৃষিজমি। এ কারণে ইউক্রেনের কৃষি খাতে দীর্ঘস্থায়ী বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাঁধটি ধসিয়ে দেওয়ার ঘটনায় একে অন্যকে দোষারোপ করছে ইউক্রেন ও রাশিয়া। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখন পর্যন্ত জানা যায়নি।

ইউক্রেন ও রাশিয়া বিশ্বের দুটি প্রধান কৃষি উৎপাদনকারী দেশ। গম, বার্লি, ভুট্টা, সূর্যমুখী বীজ, সূর্যমুখী তেলসহ বিভিন্ন ফসল রপ্তানির জন্য ব্যাপক পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X