কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৪:৪৩ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবি, ৪১ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবে ৪১ জনের মৃত্যু হয়েছে। জাহাজটিতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিলেন। ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়া চার অভিবাসনপ্রত্যাশীরা আইভরি কোস্ট ও গিনির অধিবাসী। এদের তিনজন পুরুষ ও একজন নারী আছেন। বুধবার (৯ আগস্ট) তারা লাম্পেদুসায় পৌঁছান।

এর আগে তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। কিন্তু যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজটি ডুবে যায়।

এরপর একটি মালবাহী জাহাজ তাদের উদ্ধার করে ইতালির কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়।

বেঁচে ফেরা ওই চার ব্যক্তি উদ্ধারকর্মীদের জানিয়েছেন, তারা একটি ছোট জাহাজে করে তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন, পথে তাদের বহনকারী জাহাজটি ডুবে যায়। যে জাহাজটিতে তারা উঠেছিলেন তাতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিল।

আরও পড়ুন : ইউক্রেনের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

এদিকে, ইতালির কোস্টগার্ড গত রোববার ওই এলাকায় দুটি জাহাজডুবির কথা জানিয়েছিল। এই অভিবাসনপ্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কিনা, তা পরিষ্কারভাবে জানা যায়নি।

স্যাফাক্স থেকে লাম্পেদুসা সাগরপথে দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। উন্নত জীবন ও নিরাপত্তার জন্য ইউরোপে অভিবাসনপ্রত্যাশী লোকজনের জন্য এই বন্দরনগরীটি একটি জনপ্রিয় বহির্গমন পথ হয়ে উঠেছে। চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এ পর্যন্ত ১৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি ইতালির কোস্টগার্ডের টহল বোটগুলো ও বিভিন্ন ত্রাণগোষ্ঠী লাম্পেদুসার কাছে হাজির হওয়া প্রায় ২০০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X