কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১০:০০ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেলেন ৯ প্রতিবন্ধী

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : এএফপি
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : এএফপি

ফ্রান্সের পূর্বাঞ্চলে প্রতিবন্ধীদের হলিডে হোমে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘুমন্ত ৯ প্রতিবন্ধী আগুনে পুড়ে মারা গেছেন।

স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) দেশটির ফায়ার সার্ভিসের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর দুজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারাও মারা গেছেন।

আরও পড়ুন : সৌদিতে কারখানায় আগুনে ৯ বাংলাদেশি নিহত

উদ্ধার অভিযানের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ফিলিপ হাওউইলার সাংবাদিকদের বলেন, ভবনে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ভবনটিতে ছড়িয়ে পড়ে।

দেশটির অন্যতম শহর উইনজেনহেম থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে স্ট্রাসবার্গ শহরে এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটি একটি দাতব্য সংস্থা ভাড়া নিয়ে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে আসছিল।

স্থানীয় দপ্তর জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর ১৭ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের বেশিরভাগ ন্যান্সি শহরের বাসিন্দা।

স্থানীয় বিএমএফ টিভিকে উইনজেনহেমের ডেপুটি মেয়র দানিয়েল লেরয় বলেন, খুব ভোরে আগুন লেগেছিল। এ সময়ে লোকজন সবাই ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের সবার বয়স ২৫ থেকে ৩০ বছরের মাঝামাঝি।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অগ্নিকাণ্ডের ঘটনাকে ট্রাজেডি হিসেবে উল্লেখ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X