কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলকে সতর্কবার্তা রাশিয়ার

এবার ইসরায়েলকে সতর্কবার্তা রাশিয়ার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। (পুরোনো ছবি) ছবি : সংগৃহীত

ইসরায়েলকে সিরিয়ার চলমান সংকটের সুযোগ না নিতে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে অভিযান চালানোর পর এ হুঁশিয়ারি জানান তিনি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাশিয়ান টুডের (আরটি) এক প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে এ মাসের শুরুতে, বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে সিরিয়ার বিরোধী বাহিনী দামেস্কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে।

এ পরিস্থিতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পদত্যাগ করে রাশিয়ায় আশ্রয় নেন। আসাদের সরকার পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়া ও গোলান মালভূমির মধ্যে অবস্থিত বাফার জোনে প্রবেশ করে।

জাতিসংঘ এবং আরব রাষ্ট্রগুলোর তীব্র সমালোচনার পরও রোববার (১৫ ডিসেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, তার মন্ত্রিসভা গোলান মালভূমিতে ইহুদি জনসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা অনুমোদন করেছে। ইসরায়েল সেখানে নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

রিয়াবকভ ইসরায়েলকে সতর্ক করে বলেন, গোলান মালভূমি সংযুক্তি নিয়ে আলোচনা পুরোপুরি অগ্রহণযোগ্য। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি যেমন স্পষ্ট, তেমনি ইসরায়েলও এই পরিস্থিতি থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তিনি পশ্চিম জেরুজালেমের কিছু ‘অতি উৎসাহী’ ব্যক্তিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যেন এ সুযোগে ভুল পথে না হাঁটে।

১৯৭৪ সালের সিরিয়া-ইসরায়েল বিরতি চুক্তির বাস্তবায়ন ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে রিয়াবকভ বলেন, ওই চুক্তির আওতায় গোলান মালভূমিতে একটি বাফার জোন প্রতিষ্ঠিত হয়েছিল, যা ইসরায়েলকে মেনে চলতে হবে। তবে ইসরায়েল দাবি করেছে, আসাদ সরকারের পতনের পর ১৯৭৪ সালের চুক্তি ভেঙে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ায় কোনো হস্তক্ষেপ না করার কথা বললেও তারা সীমান্তে চরমপন্থি সন্ত্রাসীদের উপস্থিতি ঠেকানোর জন্য পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, বাফার জোনে নতুন ‘নিরাপত্তা এলাকা’ তৈরি করা হয়েছে, যা সন্ত্রাসী কার্যক্রম ও ভারী অস্ত্র থেকে মুক্ত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X