কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাটোর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় জানালেন রুশ প্রতিরক্ষামন্ত্রী

রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ। ছবি : সংগৃহীত
রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাশিয়া। এ লক্ষ্যে যত দ্রুত সম্ভব রুশ বাহিনীকে প্রস্তুত করার কথা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী। মস্কোয় জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানায়, এই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। সেখানে আন্দ্রেই বেলুসভ বলেন, আমরা বিশ্বাস করি ইউক্রেন যুদ্ধ রাশিয়ার পক্ষেই মোড় নিচ্ছে।

গত জুলাই মাসে অনুষ্ঠিত ন্যাটোর একটি শীর্ষ সম্মেলন এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য ন্যাটো সদস্য দেশের সামরিক মতাদর্শের উল্লেখ করে বেলুসভ জানান, এসব বিষয় প্রমাণ করে, মস্কোকে আগামী বছরগুলোয় আরও শক্তভাবে ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত হতে হবে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পারমাণু শক্তির আধুনিকীকরণ পরিকল্পনা, পোল্যান্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি খোলা, ন্যাটোর নতুন যুদ্ধ প্রস্তুতির পরিকল্পনা ও ২০২৬ সালে জার্মানিতে মার্কিন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ন্যাটো সম্মেলনে ঘোষিত পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন বেলুসভ।

রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র নিজেদের অস্ত্রভাণ্ডারে শিগগিরই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করতে পারে। যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় পৌঁছাতে এ ক্ষেপণাস্ত্রের লাগবে মাত্র আট মিনিট।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, বিপুলসংখ্যক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এ কারণে যুদ্ধ রাশিয়ার পক্ষে মোড় নিচ্ছে। চলতি বছর প্রায় ৪ লাখ ৩০ হাজার রুশ নাগরিক সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। গত বছর এ সংখ্যা ছিল ৩ লাখ।

রুশ প্রেসিডেন্ট বলেন, দেখা যাচ্ছে, সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী মানুষের সংখ্যা লক্ষণীয় হারে বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X