কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তান ও সিরিয়ার নেতৃত্বকে রাশিয়ার স্বীকৃতি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন আইন পাস করেছে রাশিয়া।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় আইনটি পাস হয়। এর ফলে আফগানিস্তানের তালেবান ও সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুলে গেল মস্কোর।

বুধবার (১৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির আইন অনুযায়ী, কোনো গোষ্ঠী সন্ত্রাস-সম্পর্কিত কার্যকলাপ বন্ধ করলে আদালতের আদেশে তাদের রাশিয়ার নিষিদ্ধ ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকা থেকে বাদ দেওয়া হবে।

উল্লেখ্য, আফগানিস্তানের তালেবান সরকার এখনো কোনো দেশের স্বীকৃতি পায়নি। ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার বৈশ্বিক স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। তবে ক্ষমতা নেওয়ার পর রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বক্তব্যে বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী।

এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ার নেতা রমজান কাদিরভ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)-কে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান। এই গোষ্ঠী চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে।

তালেবান ২০০৩ সালের ফেব্রুয়ারিতে এবং সিরিয়ার এইচটিএস ২০২০ সালে রাশিয়ার নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত হয়েছিল। নতুন এই আইন পাসের মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশল গ্রহণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X