মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডুবে গেছে বাংলাদেশ থেকে ফেরা সেই জাহাজ

ডুবে যাওয়া রুশ জাহাজ। ছবি : সংগৃহীত
ডুবে যাওয়া রুশ জাহাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে ফেরা রুশ জাহাজ উরসা মেজর ডুবে গেছে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট ভূমধ্যসাগরে জাহাজটি ডুবে যায়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জাহাজটি ডুবে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে জাহাজটিকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হয়।

রাশিয়ার পতাকাবাহী এ জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে ২০২২ সালের ডিসেম্বরে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে তার আগে যুক্তরাষ্ট্র জানায়, জাহাজ মূল মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘স্পার্টা-৩ এ’। রং ও নাম বদল করে এ নামে চলাচল করছে এটি। এরপর বিষয়টি নিশ্চিত হয়ে জাহাজটিকে ফেরত পাঠায় বাংলাদেশ।

ওই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জানার পর জাহাজটিকে বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কূটনৈতিক চিঠির মাধ্যমে ক্ষোভ জানায় রাশিয়া। পরে জাহাজটি ভারতে চলে যায়। সেখানে প্রায় দুই সপ্তাহ পণ্য খালাসের জন্য অপেক্ষা করে। কিন্তু দিল্লিও অনুমতি না দেওয়ায় ২০২৩ সালের ১৬ জানুয়ারি ভারতের জলসীমা ছেড়ে যায় জাহাজটি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ২০০৯ সালে ওই জাহাজটি নির্মাণ করা হয়েছিল। জাহাজটির নিয়ন্ত্রণ ছিল অবোরোনলোজিসতিকা নামে একটি কোম্পানির হাতে। এই কোম্পানিটি আবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক নির্মাণ অপারেশনের সঙ্গে সম্পৃক্ত।

উরসা মেজর নামের কার্গো জাহাজটি রাশিয়ার একেবারে পূর্ববর্তী বন্দর ভ্লাদিভোস্তোকে যাচ্ছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, স্পেন ও আল জেরিয়ার মধ্যবর্তী এলাকায় ডুবে গেছে ওই কার্গো জাহাজটি। এতে জাহাজের দুজন ক্রু এখনো নিখোঁজ রয়েছেন।

তারা জানান, ১৬ জন ক্রুর মধ্যে ১৪ জনকে উদ্ধার করা গেছে। তাদের স্পেনে নিয়ে যাওয়া হয়েছে। ইঞ্জিন রুমে বিস্ফোরণের কারণেই ওই জাহাজটি ডুবে যায়। তবে কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা জানায়নি রাশিয়ার কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X