কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের ঘোষণা দিলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিজানিস কারিন্স। ছবি : সংগৃহীত
লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিজানিস কারিন্স। ছবি : সংগৃহীত

ইউরোপের দেশ লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিজানিস কারিন্স পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদ সম্মেলনে ক্রিজানিস কারিন্স বলেন, আগামী বৃহস্পতিবার আমি এবং আমার মন্ত্রিসভার প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিব।

২০২২ সালের অক্টোবরের সাধারণ নির্বাচনে কারিন্সের মধ্য-ডানপন্থি নিউ ইউনিটি পার্টি জয়লাভ করে। ১০০ আসনের পার্লামেন্টে তার দল ২৬টি আসন পায়। এরপর জোট গঠনের মাধ্যমে সরকারে আসেন কারিন্স।

তবে আগামী মে মাসের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় জোট শরিকদের মধ্যে বিভক্তি দেখা দেয়। এমনকি গত শুক্রবার বিরোধী দলের সঙ্গে জোট গঠনের কথাও জানান কারিন্স।

আজকের এ সিদ্ধান্তের জন্যও তিনি জোটের শরিকদের দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) কারিন্স লেখেন, তার জোটের শরিক দলগুলো দেশের সমৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড বাধা দিয়েছে। এ জন্য তিনি ও তার মন্ত্রিসভা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর চাপ বাড়াতে প্রতিবেশী লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার মতো লাটভিয়াও বেশ সোচ্চার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১০

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১১

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১২

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৩

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৪

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৫

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৬

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

১৭

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা

১৮

আইসিএসবির উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস উদযাপন

১৯

সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

২০
X