বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৫:১৫ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিন ব্যক্তি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার তিন ব্যক্তি। ছবি : সংগৃহীত

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন যুক্তরাজ্যের গোয়েন্দারা। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অরলিন রুসেভ (৪৫), গ্রেট ইয়ারমাউথ (৪১) ও ক্যাট্রিন ইভানোভা (৩১)। তারা সবাই বুলগেরিয়ার নাগরিক। তবে বেশ কয়েক বছর ধরে তারা যুক্তরাজ্যে বসবাস করছেন।

গত ফেব্রুয়ারিতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় যুক্তরাজ্য থেকে তাদের গ্রেপ্তার করেন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা। এরপর থেকে তারা ব্রিটিশ পুলিশ হেফাজতে আছেন। আগামী জানুয়ারি মাসে লন্ডনের ওল্ড বেইলিতে তাদের বিচারের মুখোমুখি করার কথা রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, তারা তিনজন রাশিয়ার নিরাপত্তা সংস্থার হয়ে কাজ করতেন। এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ, তারা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন পরিচয়পত্র নিজিদের কাছে রেখেছেন। আর এটা তারা করেছেন সবকিছু জেনে-বোঝে।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত কাগজপত্রের মধ্যে রয়েছে- যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রিস ও চেক প্রজাতন্ত্রের পাসপোর্ট, পরিচয়পত্র ও অন্যান্য নথি।

সম্প্রতি রাশিয়া সম্পর্কিত রাষ্ট্রীয় হুমকি ও গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ কর্মকর্তারা।

এর আগে ২০১৮ সালে ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে সোভিয়েত আমলে তৈরি নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগে হত্যার চেষ্টা হয়েছিল। যদিও পরবর্তীতে তারা চিকিৎসা নিয়ে সুস্থ হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১১

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১২

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৩

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৪

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৫

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৬

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৭

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৮

পর্তুগালের একাদশ ঘোষণা

১৯

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

২০
X