কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার

ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞকে গ্রেপ্তারের দৃশ্য। ছবি : সংগৃহীত
ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞকে গ্রেপ্তারের দৃশ্য। ছবি : সংগৃহীত

ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞকে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন (এসবিইউ) তাকে গ্রেপ্তার করেছে। খবর দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট ও বিবিসির।

এসবিইউ গ্রেপ্তারের বিষয়টি জানালেও ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। তবে অন্যান্য সময় ওলেহ ড্রুজ নামের এক ব্যক্তিকে ইউক্রেন সেনাবাহিনীর প্রধান মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

এক বিবৃতিতে এসবিইউ জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ১০ লাখ ডলারের বেশি পরিমাণ অর্থ অবৈধভাবে আয়ের অভিযোগ এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর তিনি এসব অর্জন করেন।

তারা আরও বলেছে, রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় অভিযুক্ত ব্যক্তির তিনটি এবং ওদেসায় একটি অ্যাপার্টমেন্টের খোঁজ মিলেছে। এ ছাড়া জমি, বিলাসবহুল গাড়িসহ নগদ টাকা আছে তার। এসব কালো টাকা হওয়ায় তিনি সবটা ব্যাংকে না রেখে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। গ্রেপ্তার অভিযানে তার বাড়ি থেকে ১ লাখ ৫২ হাজার ডলার এবং ৩৪ হাজার পাউন্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি দুর্নীতি ঢাকতে স্থাবর সম্পত্তি তার স্বজনদের নামে নিবন্ধিত করান। কিন্তু সেসব তিনি নিজেই ভোগ করতেন। এ ছাড়া কোনো ঘোষণাপত্রে তিনি আয় বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দেননি।

দেশটির কর্তৃপক্ষ বলছে, তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধ আইনি প্রক্রিয়া চলছে। এ ধরনের অপরাধে তার বড় সাজা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১০

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১২

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৩

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৫

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৬

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৭

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৮

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৯

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

২০
X