কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

২০২০ সালেই যদি ট্রাম্প পুনঃনির্বাচিত হতেন...

ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

এর আগের নির্বাচনেই যদি ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হতেন, তবে ইউক্রেন যুদ্ধ বাধত না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাশিয়ান রসিয়া-১ টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন সেসব কথা বলেন। এ সময় তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার জন্য ‘উন্মুক্ত’ বলেও মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হতেন, তাহলে ২০২২ সালে ইউক্রেন সংকট দেখা দিত না, তা হয়তো ঘটত না।

তিনি বলেন, মস্কো কখনো মার্কিন প্রশাসনের সাথে যোগাযোগ প্রত্যাখ্যান করেনি। বরং পূর্ববর্তী প্রশাসন এই ধরনের আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি।

ট্রাম্পের সাথে তার সম্পর্ক নিয়ে পুতিন বলেন, এটি পুরোটাই ব্যবসায়িক। তবে অবশ্যই বাস্তববাদী এবং বিশ্বাসভিত্তিক। তিনি আরও বলেন, আমি তার সাথে একমত না হয়ে পারছি না, তিনি যদি রাষ্ট্রপতি হতেন, যদি ২০২০ সালে তার জয় তার কাছ থেকে কেড়ে নেওয়া না হতো, তাহলে হয়তো ২০২২ সালে ইউক্রেন সংকট দেখা দিত না।

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হয়ে শপথগ্রহণ করলে পুতিন তাকে অভিনন্দন জানান। এর কিছু দিন পর ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে আলোচনার জন্য কড়া হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিনকে এই যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে তিনি ব্যবস্থা নেবেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘এখনই মীমাংসা করুন, এই হাস্যকর যুদ্ধ থামান। না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। যুদ্ধ বন্ধ না করলে বাড়তি কর, মাসুল, নিষেধাজ্ঞা জারি করা হবে।’ ট্রাম্প বলেছেন, ‘আপনি যদি চুক্তি না করেন, তাহলে রাশিয়া ও যুদ্ধে অংশ নেওয়া অন্য দেশের বিরুদ্ধে চড়া হারে কর, শুল্ক বসানো ও আরও নিষেধাজ্ঞা জারি করা ছাড়া আমার সামনে কোনো বিকল্প থাকবে না। আমি প্রেসিডেন্ট থাকলে এ যুদ্ধ শুরুই হতো না। এখন এটা বন্ধ করুন। আমরা সহজ বা কঠিন রাস্তায় হাঁটতে পারি। সহজ রাস্তা সবসময়ই ভালো। তাই চুক্তি করার পক্ষে এটাই সেরা সময়। আর কোনো জীবন যেন নষ্ট না হয়।’

এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, আমরা এতে বিশেষ কিছু দেখছি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১০

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১১

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১২

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৩

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৪

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৬

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৭

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

২০
X