কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রিত্ব পেলেন ন্যাটোর সাবেক মহাসচিব

ন্যাটোর সাবেক মহাসচিব জেনস স্টলটেনবার্গ (বাঁয়ে)। ছবি : সংগৃহীত
ন্যাটোর সাবেক মহাসচিব জেনস স্টলটেনবার্গ (বাঁয়ে)। ছবি : সংগৃহীত

ন্যাটোর সাবেক মহাসচিব জেন্স স্টলটেনবার্গ নরওয়ের পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সরকার এ ঘোষণা দেয়। এ দিনই তার শপথ নেওয়ার কথা রয়েছে। খবর সিএনবিসি ও রয়টার্সের।

স্টলটেনবার্গ ১০ বছর ধরে পশ্চিমা সামরিক জোটের নেতৃত্ব দেন। ২০২৪ সালে পদত্যাগ করে সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।

নরওয়ের অর্থমন্ত্রী হিসেবে স্টলটেনবার্গের নতুন পদটি সরকার কর্তৃক ঘোষিত মন্ত্রিসভা রদবদলের অংশ। গত সপ্তাহে ইইউ জ্বালানি নির্দেশিকা নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে নরওয়ের ক্ষমতাসীন জোটের পতনের পর এ রদবদল হচ্ছে। স্টলটেনবার্গ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের অধীনে কাজ করবেন।

নরওয়েজিয়ান লেবার পার্টির সদস্য স্টলটেনবার্গ নরওয়ে এবং ইউরোপের রাজনৈতিক প্রতিষ্ঠানের একজন অভিজ্ঞ ব্যক্তি। এর আগে তিনি ২০০০ থেকে ২০০১ এবং ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুবার নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, আমার প্রধান পরামর্শ হলো- একজনকে আমেরিকানদের সাথে সময় কাটাতে হবে। ওয়াশিংটন ভ্রমণ করতে হবে এবং প্রশাসনের সাথে কথা বলতে হবে, যেমনটি আমরা ন্যাটোতে থাকতে করেছিলাম। নরওয়ের ওপর শুল্ক আরোপ এড়াতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১০

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১২

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৩

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৪

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৫

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৬

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৮

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

২০
X