কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০২:৩৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রেস্তোরাঁয় খেয়ে ভাগলেন পর্যটক, বিল পরিশোধ করল সরকার

আলবেনিয়ার বেরাত শহরে এই ঘটনাটি ঘটেছে। ছবি : সংগৃহীত
আলবেনিয়ার বেরাত শহরে এই ঘটনাটি ঘটেছে। ছবি : সংগৃহীত

ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ার একটি রেস্তোরাঁয় খাওয়াদাওয়া শেষে বিল না দিয়েই পালিয়ে যান চার ইতালীয় পর্যটক। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে তাদের হয়ে বিল পরিশোধ করেছে ইতালি সরকার।

আজ শনিবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আলবেনিয়ার বেরাত শহরে এ ঘটনাটি ঘটেছে। তবে কত তারিখে এই ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, চার ইতালীয় পর্যটকের এমন কর্মকাণ্ড দুদেশর সংবাদমাধ্যমে চড়াও হলে বিষয়টি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে জানান আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রাম। ঘটনার সময় তিনি আলবেনিয়া সফর করছিলেন।

আলবেনিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে মেলোনি ইতালির রাষ্ট্রদূতকে বলেন, ‘যাও, এই ইডিয়টদের বিল পরিশোধ করে আসো।’ আলবেনিয়ার ইতালীয় দূতাবাসও বিল পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছে। চার পর্যটকের পক্ষে প্রায় ৮০ ইউরো পরিশোধ করে দূতাবাস।

পরবর্তীতে এক বিবৃতিতি দূতাবাস জানায়, ইতালির নাগরিকরা নিয়মকানুন মেনে চলেন। তাদের পাওনা পরিশোধ করা হয়েছে। আমরা আশি করি, এই ধরনের ঘটনা আর ঘটবে না।

আলবেনিয়া সফররত ইতালির কৃষিমন্ত্রী ফ্রান্সেসকো ললোব্রিগিদা রয়টার্সকে বলেন, বিল পরিশোধ করা গর্বের বিষয়। কয়েকজন অসৎ ব্যক্তি সমগ্র জাতিকে অপমানিত করতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

৭০০ বছরের রীতি ভাঙলেন ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১০

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১১

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১২

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৩

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৪

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৫

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৬

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৭

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

২০
X