কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কিকে ক্ষমা চাইতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কো রুবিও ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত
মার্কো রুবিও ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে সাংবাদিকদের সামনেই তর্কে জড়ান। এ নিয়ে বিশ্ব তোলপাড়। যুক্তরাষ্ট্রেও বইছে সমালোচনার ঝড়। বিশেষ করে বিরোধী দল ডেমোক্র্যাটরা ট্রাম্পকেই দোষারোপ করছেন।

তবে উল্টো জেলেনস্কিকেই ক্ষমা চাইতে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে জেলেনস্কি আসলেই শান্তি চান কি না সে প্রশ্নও তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সিএনএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রুবিও দাবি করেন, পুরো বিষয়টি ব্যর্থ করে তুলেছেন জেলেনস্কি। তাই তার ক্ষমা চাওয়া উচিত। হোয়াইট হাউসের ওই বৈঠকে ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং জেলেনস্কির মধ্যে ত্রিমুখী বাগ্‌বিতণ্ডা হয়।

জেলেনস্কি আগ্রাসীভাবে কথা বলছিলেন বলেও দাবি করেন রুবিও। জেলেনস্কি যে শান্তি চান না তার কর্মকাণ্ডে সেটাই ফুটে উঠেছে।

চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে জল বেশ ঘোলা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতাদের সঙ্গে টানাপোড়েনের পর এবার জেলেনস্কিকেও কড়া কথা শুনিয়ে দিলেন ট্রাম্প। এতে তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তার চেয়ে বেশি কিছু হারাতে পারে কিয়েভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১০

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১১

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১২

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৩

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৪

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৫

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৬

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৭

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৮

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৯

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

২০
X