কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

মহড়া চলাকালে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ

দুই বিমানের সংঘর্ষের মুহূর্ত। ছবি : সংগৃহীত
দুই বিমানের সংঘর্ষের মুহূর্ত। ছবি : সংগৃহীত

মহড়া চলাকালে দুই যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফরাসি বিমানবাহীনির দুটি ‘অ্যাক্রোব্যাটিকস’ যুদ্ধবিমানের মধ্যে এই সংঘর্ষ হয়।

বার্তা সংস্থা এএফপিকে ফরাসি বিমানবাহিনী জানিয়েছে, দুটি আলফা জেট বিমান উত্তর-পূর্ব ফ্রান্সের সেন্ট-ডিজিয়ারের পশ্চিমে একটি বিমানঘাঁটির কাছে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে কাছে থাকা একটি সাইলোয় আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

ওই বিমানের মধ্যে দুজন চালক এবং একজন কর্মী ছিলেন। তাদের সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনজনের মধ্যে একজন গুরুতর আহত হলেও দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি।

ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার উত্তর-পূর্ব ফ্রান্সের একটি বিমানঘাঁটির কাছে এই ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মহড়া আরও নিখুঁত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্রান্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X