কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

পঞ্চমবারের মতো ইসরায়েলি বিমানবন্দরে মিসাইল হামলা

মিসাইল উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত
মিসাইল উৎক্ষেপণ। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলার দাবি করেছে। গত কয়েক দিনের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে এটি পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার ইয়েমেনি হুথি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তারা মধ্য ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, বিমানবন্দরে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যা গত কয়েক দিনের মধ্যে পঞ্চম আক্রমণ। পাশাপাশি তাদের বাহিনী লোহিত সাগরে শত্রু মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলার বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি।

হুথিদের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। তবে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

স্থানীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা। কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি আকাশসীমার ভেতরে গুলি করে ভূপাতিত করা হয়। ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ার খবর পাওয়া গেছে। এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে গাজার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। গত এক সপ্তাহে ২৭০টিরও বেশি শিশু ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, এই হামলাগুলো শিশুদের জন্য ‘যুদ্ধ শুরুর পর সবচেয়ে প্রাণঘাতি’ হয়ে উঠেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন আহত হয়েছে।

গাজার সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে, আর হাজার হাজার লোক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে নিখোঁজ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X