কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০১:৩৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমকিভাবে শনাক্ত প্রিগোজিনের মরদেহ : রুশ টিভি

রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার প্রধান প্রিগোজিন। ছবি : রয়টার্স
রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার প্রধান প্রিগোজিন। ছবি : রয়টার্স

রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনারের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনকে নিয়ে ধোঁয়াশা কাটছেই না। শুরুতে তার মৃত্যুর খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানালেও পরে দাবি থেকে সরে আসে। তবে এখনও বিষয়টি পুরো খোলাসা হয়নি।

এবার প্রিগোজিনের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম সারগ্রাদ টিভি। প্রতিষ্ঠানটি নিজস্ব সূত্রের মাধ্যমে জানিয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ওয়াগনারের প্রধান প্রিগোজিন ছিলেন। প্রাথমিকভাবে তার মরদেহ শনাক্ত হয়েছে। তবে এখনো ডিএনএ টেস্টের কাজ বাকি রয়েছে।

এর আগে রুশ বিমান বাহিনীর বরাতে একই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া ওই বিমানে ছিলেন প্রিগোজিন। তিনি পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তবে তা ২৪ ঘণ্টার মধ্যে বেলারুশের প্রেসিডেন্টের হস্তক্ষেপে বতিল করেন প্রিগোজিন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া ওই বিমানে সাতজন আরোহী ও তিনজন ক্রু ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) বিকেলে টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া ওই বিমানে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও ছিলেন বলে আশঙ্কা করেছিল রুশ সরকারি বার্তা সংস্থা তাস। এরপর বিষয়টি নিশ্চিত করেছে রুশ বিমান বাহিনী।

এদিকে মস্কোর এই বিমান বিধ্বস্তের ঘটনার পেছেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘(রাশিয়ায়) কী ঘটেছে, তা আমি জানি না। তবে আমি আশ্চর্য হয়নি। রাশিয়ায় এমন কিছু ঘটে না, যেখানে পুতিনের হাত নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১০

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১১

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৪

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৫

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৬

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৭

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৯

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

২০
X