কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

কৃষ্ণসাগর শস্যচুক্তির সুরাহা ছাড়াই শেষ হলো পুতিন-এরদোয়ান বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যকার বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার তিন ঘণ্টার বৈঠকের পরও কৃষ্ণসাগর শস্যচুক্তি পুনর্বহাল নিয়ে বড় কোনো ঘোষণা না আসেনি। তবে শিগশিরই এ চুক্তি পুনরায় সচল হতে পারে বলে আশা প্রকাশ করেছেন এরদোয়ান। খবর রয়টার্সের।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুতিনের সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠক করতে কৃষ্ণসাগরের তীরবর্তী রুশ শহর সোচিতে যান এরদোয়ান। এরপর দুপুর ১টার দিকে তাদের এই বৈঠক শুরু হয়।

দীর্ঘ তিন ঘণ্টা পুতিনের সঙ্গে আলোচনার পর এরদোয়ান বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা এমন একটি সমাধানে পৌঁছাব যা অল্প সময়ের মধ্যে প্রত্যাশা পূরণ করবে।’

এ সময় এরদোয়ানের পাশে দাঁড়িয়ে পুতিন বলেন, পশ্চিমারা এখনো রাশিয়ার কৃষি পণ্য রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে। আমরা কৃষ্ণসাগর শস্যচুক্তি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করব। আজও তুর্কি প্রেসিডেন্টকে আমি এ বিষয়টি বলেছি। রাশিয়ার কৃষি পণ্য রপ্তানির ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে সম্পাদিত চুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা শস্যচুক্তি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করব।

২০২২ সালের জুলাইয়ে রাশিয়া-ইউক্রেনের মাঝে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। এ চুক্তির আওতায় কৃষ্ণসাগর দিয়ে বিনা বাধায় এতদিন খাদ্যশস্য রপ্তানি করে আসছিল ইউক্রেন। তবে দাবি-দাওয়া পূরণ না হওয়ায় গত ১৭ জুলাই এ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। মস্কোর দাবি, পশ্চিমাদের দেওয়া শস্য ও সার রপ্তানিতে বিধিনিষেধ তুলে নিলেই এই করিডোর পুনরায় চালু করা হবে।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার কৃষ্ণসাগর শস্যচুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর এবারই প্রথমবারের মতো বৈঠকে মিলিত হন পুতিন ও এরদোয়ান। ফলে এই দুই নেতার আলোচনার পরপর কৃষ্ণসাগর শস্যচুক্তি পুনর্বহাল নিয়ে ঘোষণা আসবে এমনটাই ধারণা করা হচ্ছিল।

সোচি বৈঠকের আগে গত বছরের ১৩ অক্টোবর আস্তানায় বৈঠক করেছিলেন পুতিন-এরদোয়ান। তার আগে ২০২২ সালের ৫ আগস্ট সোচিতে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট। শুধু পুতিন নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সমান সুসম্পর্ক রয়েছে এরদোয়ানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X