কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০২:২২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের ৩ মেয়র গ্রেপ্তার

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের তিনটি প্রধান শহরের মেয়রদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত মার্চ মাসে ইস্তানবুলের মেয়রকে কারাদণ্ড দেওয়ার পর থেকে বিরোধী দমনপীড়নের সর্বশেষ সংযোজন এটি।

তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, আদিয়ামানের মেয়র আবদুর রহমান তুতদেরে এবং আদানা পৌরসভার প্রধান জেইদান কারালারকে ভোরে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। দুজনেই প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির সদস্য।

আনাদোলু জানিয়েছে, আন্টালিয়ার সিএইচপি মেয়র মুহিতিন বোসেককে আন্টালিয়ার প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় কর্তৃক পৃথক ঘুষ তদন্তে আরও দুই সন্দেহভাজনের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে।

কারালারকে ইস্তাম্বুল থেকে এবং তুতদেরেকে রাজধানী আঙ্কারায় গ্রেপ্তার করা হয়েছে। তুতদেরে এক্সে পোস্ট করে জানান, তাকে ইস্তানবুলে নিয়ে যাওয়া হচ্ছে।

ইস্তানবুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় কর্তৃক অভিযানে কারালার এবং টুটদেরে সহ দশজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ, ঘুষ এবং দরপত্র জালিয়াতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে তাদের ধরা হয়েছে বলে দাবি করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সাম্প্রতিক মাসগুলোতে সিএইচপি নিয়ন্ত্রিত পৌরসভার বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তারের পর এই অভিযান চালানো হলো। ফলে মনে করা হচ্ছে, বিরোধী দমনপীড়নের উদ্দেশ্যেই এই গ্রেপ্তার।

রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ২২ বছরের শাসনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু। দুর্নীতির অভিযোগে চার মাস আগে কারাগারে বন্দি হন তিনি।

সিএইচপি নেতারা এই বছর ব্যাপক গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছেন। তুরস্কের প্রধান বিরোধী দলকে শক্তিহীন করার লক্ষ্যে এরদোয়ান এমনটি করছেন বলে মনে করেন বিশ্লেষকরা।

তবে সরকার জোর দিয়ে বলেছে, প্রসিকিউটর এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। সুতরাং অভিযুক্তদের গ্রেপ্তারের ফলে রাস্তায় বিক্ষোভ আইনসম্মত নয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X