বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত, পুকুরে মিলল হামলাকারীর মরদেহ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা থানার ভেতর ঢুকে পুলিশকে ছুরিকাঘাত করা সেই দুর্বৃত্তের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, হামলাকারীর মানসিক সমস্যা ছিল।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে সাঘাটা ফায়ার সার্ভিস কর্মীরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দায়িত্বরত সেন্ট্রি সিরাজুল ইসলামের অস্ত্র ধরে এক ব্যক্তি টানাটানি শুরু করে। এরপর দায়িত্বরত এএসআই মহসিন আলী সেই ব্যক্তিকে অস্ত্র নিতে বাধা দিলে সে ছুরিকাঘাত করে। এ সময় আঙুলে ও কপালে ছুরিকাঘাত করা হয়। পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় তাকে তাৎক্ষণিক খুঁজে বের করা সম্ভব হয়নি।

এদিকে ওই পুকুরে নিখোঁজ হওয়ার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে ফায়ার সার্ভিস ওই দুর্বৃত্তের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সোহাগ মিয়া বলেন, ‘ছেলেটা পাগল ছিল, তা না হলে রাতের অন্ধকারে পুকুরে লাভ দেয়? তাকে আমরা কেউ চিনি না। সকালবেলা মরদেহ উদ্ধার হয়েছে, তাই দেখবার আসছি।’

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস কাজ করছে। সকালে সেই ব্যক্তির মরদেহ উদ্ধার করেন আমাদের সাঘাটা ফায়ার সার্ভিস কর্মীরা।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। সে কচুরিপানার পুকুরটিতে লাফ দিয়ে আর উঠতে পারেনি। সাঘাটা ফায়ার সার্ভিস টিম কচুরিপানার ভেতর থেকে মরদেহ সকালে উদ্ধার করে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X