বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:২২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:৪২ এএম
অনলাইন সংস্করণ

মহিষবাহী ট্রাকচাপায় একই পরিবারের ৩ সদস্য নিহত

নিহতদের মরদেহ। ছবি : সংগৃহীত
নিহতদের মরদেহ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মহিষবাহী একটি ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সাতকানিয়ার বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭) ও মো. মামুন (৩২) এবং তাদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন একটি মোটরসাইকেলে করে চট্টগ্রামমুখী ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। এ সময় কক্সবাজারগামী একটি মহিষবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান কালবেলাকে বলেন, নিহতরা তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। তাদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ বিষয়টি দেখভাল করছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব কালবেলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X