বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৬:৩৮ এএম
অনলাইন সংস্করণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের কাণ্ড

নন্দীগ্রাম থানা, বগুড়া। ছবি : কালবেলা
নন্দীগ্রাম থানা, বগুড়া। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে এক কিশোরীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিব হোসেন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত যুবক এমন কাণ্ড করেছে বলে জানা গেছে।

সাকিব হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ওই কিশোরীর বাবা নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের ওই কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল সাকিব। বারবার প্রেমের প্রস্তাব দিলেও মেয়েটি তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব কৌশলে মেয়েটির অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। সাকিবের দাবি মেয়েটিকে সে বিয়ে করেছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয় হয়, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে ‘আরএস সাকিব চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডিতে ওই কিশোরীর ছবি ও মানহানিকর পোস্ট দেওয়া হয়।

অভিযোগ বিষয়ে সাকিব হোসেন বলেন, ‘গ্রামের সবাই জানে আমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। আমি খারাপ কিছু ফেসবুকে দেইনি। একটা কারণে বিয়ে হচ্ছে না। এজন্যে থানায় অভিযোগ করা হচ্ছে। আর আমার কিছুটা ভুল হয়েছে।’

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X