কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১০:৩৫ এএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মাঝআকাশে উড়োজাহাজের জানালা ভেঙে ঢুকে পড়ল পাখি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উড়োজাহাজে পাখির ধাক্কার ঘটনা মাঝেমধ্যেই শোনা যায়। তাতে পাখির মৃত্যু হয়। আবার কখনো কখনো বিমানও ক্ষতিগ্রস্ত হয়। সে ক্ষেত্রে বিমানবন্দর থেকে উড়ার পর পরই এমন ঘটনা যদি ঘটে, তা হলে বিমানকে জরুরি ভিত্তিতে নামিয়ে আনা হয়। এমন ঘটনার কথাও শোনা যায়। তবে উড়োজাহাজের উইন্ডস্ক্রিনে ধাক্কা লাগার পর সেই উইন্ডস্ক্রিন ভেদ করে পাখি ঢুকে যাওয়ার ঘটনা খুব কমই শোনা গেছে। তেমনই একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

গত শুক্রবার সেই ঘটনার একটি ভিডিও-ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাশিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ইকুয়েডর লস রিওস প্রদেশে এমন ঘটনা ঘটেছে।

উল্লেখযোগ্য যে বিষয়টি তা হলো, শুধু উইন্ডস্ক্রিনে ধাক্কা খেয়ে পাখিটি পড়ে যায়নি। বিমানের উইন্ডস্ক্রিনে সেটি আটকে যায়। পাখিটির দেহের বেশির ভাগ অংশ উইন্ডস্ক্রিন ভেদ করে ঢুকে যায়। শুধু মাথাটি বাইরে ছিল। মাঝ আকাশে এমন ঘটনাতেও মাথা ঠাণ্ডা রেখেছিলেন পাইলট এরিয়েল ভ্যালিয়েন্তে।

রাশিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, পাইলট ভ্যালিয়েন্তে ওই অবস্থাতেই উড়োজাহাজটি চালিয়ে যান। শুধু ঝুঁকি নিয়ে চালানোই নয়, উড়োজাহাজটিকে যাত্রীসহ নিরাপদে নামিয়েওছেন। এই ঘটনায় পাইলট আহত হননি বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

যে ভিডিওটিতে দেখা যায় ককপিটে বসে রয়েছেন পাইলট। উড়োজাহাজের উইন্ডস্ক্রিন ভেদ করে ঝুলছে বড় একটি পাখি। পাইলটের চোখেমুখে রক্তের ছিটে। উড়োজাহাজের ধাক্কায় পাখিটির মৃত্যু হয়েছিল। সেটির দেহ থেকে রক্ত চুঁইয়ে পাইলটের গায়ে পড়ছিল। আর সেই অবস্থাতেই বিমান চালাচ্ছেন তিনি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X