কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে নিষেধাজ্ঞার মধ্যে আবায়া পরে তিন শতাধিক স্কুলশিক্ষার্থী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত এক সপ্তাহে আবায়া পরে ফ্রান্সের স্কুলে এসেছেন অন্তত তিন শতাধিক স্কুল শিক্ষার্থী। দেশটিতে গত সপ্তাহে স্কুলে আবায়া নিষিদ্ধ করা হয়। এ সময়ে আবায়া খুলতে অস্বীকার করছেন অন্তত ৬০ শিক্ষার্থী।

মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটাল আরএমসির এক সাক্ষাৎকারে বলেন, সম্প্রতি ধর্মনিরপেক্ষ মতবাদের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবায়া নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আবায়া পরে শিক্ষার্থীদের স্কুলে আসতে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলগুলোতে আর আবায়া পরা যাবে না। তিনি বলেন, আপনি যখন ক্লাসরুমে যাবেন, তখন আপনি শুধু পোশাক দেখেই ছাত্রদের ধর্ম শনাক্ত করতে সক্ষম হবেন না। সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফ্রান্স ২০০৪ সালে স্কুলে স্কার্ফ পরা নিষিদ্ধ করে। আর ২০১০ সালে প্রকাশ্যে বোরকায় মুখ পুরোপুরি ঢাকাও নিষিদ্ধ করে। এ নিয়ে দেশটির ৫০ লাখ মুসলিম অধিবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কয়েকটি মুসলিম সংগঠন নিয়ে গঠিত জাতীয় সংস্থা ফ্রেন্স কাউন্সিল অব মুসলিম ফেইথ (সিএফসিএম) জানিয়েছে, শুধু পোশাকের প্রকারভেদগুলো কোনো ধর্মীয় প্রতীক হতে পারে না।

ফরাসি স্কুলগুলোতে আবায়া পরা নিয়ে কয়েক মাস ধরে বিতর্ক চলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হলো। স্কুলগুলোতে অনেক দিন ধরেই হিজাব পরা নিষিদ্ধ রয়েছে।

উল্লেখ্য, ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস বা মুসলিমদের স্কার্ফ পরা অনুমোদন করে না। দেশটিতে ১৯ শতক থেকেই সরকারি স্কুলগুলোতে ধর্মীয় প্রতীক ব্যবহার করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১০

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১১

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১২

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৩

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৫

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৬

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৭

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৮

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৯

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

২০
X