কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০১:৫৬ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনিকে স্বীকৃতি

বাড়তি নজর কাড়ছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে নিউজিল্যান্ড।

সোমবার (১১ আগস্ট) দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স জানান, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন মন্ত্রিসভা সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে এবং সেটি জাতিসংঘের অধিবেশনে উপস্থাপন করা হবে। খবর রয়টার্সের

এ সিদ্ধান্তের ফলে, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে নিউজিল্যান্ডও ফিলিস্তিন স্বীকৃতিদানকারী রাষ্ট্রের সারিতে যুক্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়া ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে।

উইনস্টন পিটার্স বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তারা আঞ্চলিক স্থিতিশীলতা, মানবাধিকার এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন। সিদ্ধান্তটি হবে ‘সতর্ক ও কূটনৈতিকভাবে পর্যালোচিত’।

এদিকে, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির এ ধারায় যোগ দেওয়ার সম্ভাব্যতার কারণে নিউজিল্যান্ডের অবস্থান আন্তর্জাতিক মহলে বাড়তি নজর কাড়ছে। সেপ্টেম্বরে যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তবে এটি হবে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় দেশটির অন্যতম বড় কূটনৈতিক পদক্ষেপ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১০

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১১

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১২

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১৩

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৪

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৫

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৬

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৭

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৮

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৯

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

২০
X