কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের বাজারে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৭

হামলার পর সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম। ছবি : এপি
হামলার পর সেনাবাহিনীর উদ্ধার কার্যক্রম। ছবি : এপি

ইউক্রেনের শান্তিপূর্ণ শহর কোস্ত্যন্তিনিভকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ওই বাজারে এ হামলা হয়। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, বুধবার দুপুরে শহরের ব্যস্ততম এ বাজারে হামলা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দিনের মধ্যভাগে এমন হামলার ঘটনা নজিরবিহীন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুপুরে কোস্ত্যন্তিনিভকা অঞ্চলে একটি বিস্ফোরণ ঘটে। এ সময়ে লোকজন সেখানে বাজার করছিলেন। বিস্ফোরণে একটি বাজার, ফার্মেসি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে এখনও আগুনের শিখা দেখা যাচ্ছে। কোস্ত্যন্তিনিভকা পূর্ব দোনেৎস্কের একটি অঞ্চলের হিসেবে পরিচিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার এ হামলায় যারা নিহত হয়েছেন তাদের কোনো দোষ ছিল না। ইউক্রেনের পাল্টা হামলার জবাব দিতে দিয়ে রাশিয়া অন্ধ হয়ে গেছে। হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপর ২টায় এ হামলা হয়। এটিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। হামলার সময়ে ব্যস্ততম এ বাজারের স্টল ও ক্যাফেতে লোকজনের ভিড় ছিল।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লেমেনকো বলেন, হামলায় কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

রাশিয়ার এ হামলার বিষয়ে ইউক্রেনের প্রসিকিউটর-জেনারেল তদন্ত শুরু করেছে। প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এ হামলায় বিষয়ে ‘আইন ও যুদ্ধের রীতিনীতি লঙ্ঘনের জন্য ফৌজদারি কার্যক্রম’ পরিচালনা করা হবে। কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রসিকিউটররা রাশিয়ান ফেডারেশনের সংঘটিত এসব ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করতে সমস্ত সম্ভাব্য এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X