কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-আর্মেনিয়ার যৌথ মহড়া, পুতিনের কপালে চিন্তার ভাঁজ

আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে যৌথ মহড়ার ঘোষণা দিয়েছে আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্র। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আর্মেনিয়ারর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইগল পার্টনার-২০২৩’ উপলক্ষে আগামী ১১-২০ সেপ্টেম্বর যৌথ মহড়া চালানো হবে। আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের জন্য সেনাদের প্রস্তুত করতে এ মহড়া পরিচালিত হবে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, যুক্ররাষ্ট্রেরর ৮৫ ও আর্মেনিয়ার ১৭৫ সেনা এ মহড়ায় অংশ নেবে। এ মহড়ায় কানসাস ন্যাশনাল গার্ডের সেনাদের মধ্যে যাদের ২০ বছরের প্রশিক্ষণ রয়েছে তারা অংশ নিবেন। মহড়ায় কেবল রাইফেল দিয়ে মহড়া হবে। তবে কোনো ধরনের ভারী অস্ত্র ব্যবহার করা হবে না।

আর্মেনিয়া-যুক্তরাষ্ট্রের এ যৌথ মহড়াকে ভালোভাবে নেয়নি রাশিয়া। তাদের এ মহড়ায় পুতিনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এজন্য ছোট পরিসরে মহড়া হলেও তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখিপাত্র দিমিত্রি পেসকভ জানান, এ ধরনের সংবাদ আমাদের জন্য অবশ্যই উদ্বেগের। বিশেষ করে বর্তমান পরিস্থিতি। এজন্য আমরা বিষয়টি পর্যালোচনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

রাশিয়ার ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নে থাকাকালে আর্মেনিয়ার প্রসিদ্ধ দক্ষিণ ককেশাস অঞ্চলে একটি শক্ত সেনাঘাঁটি রয়েছে। এ ঘাঁটি থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার চুক্তির পর শান্তিরক্ষা মিশন পরিচালিত হয়ে আসছে। এ দুই দেশ সোভিয়েত ইউনিয়নের পতনের পর দ্বিতীয়বার সংঘর্ষে জড়ানোয় শান্তি চুক্তি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X