কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন শান্তি চুক্তি আলোচনায় বড় অগ্রগতি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে চলমান আলোচনায় বড় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং ন্যাটোর ভূমিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রোববার (২৩ নভেম্বর) রাতে বৈঠক শেষে রুবিও বলেন, অনেক অমীমাংসিত বিষয় নিয়ে দূরত্ব কমেছে। কয়েক দিনের মধ্যেই চুক্তির দফাগুলো চূড়ান্ত হতে পারে।

আলোচনায় ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিরা অংশ নেন। তারা ট্রাম্পের প্রস্তাবে থাকা ইউক্রেনের সেনা সংকোচন ও ভূমি ছাড়ের ধারা নিয়ে আপত্তি জানান এবং বিকল্প প্রস্তাব দেন। একইসঙ্গে ইউক্রেনকে আরও বড় সেনাবাহিনী বজায় রাখার অনুমতি ও আলোচনার ভিত্তি হিসেবে বর্তমান যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইন ব্যবহারের দাবি তোলেন।

ট্রাম্প এর আগে বলেছিলেন, ইউক্রেনকে বৃহস্পতিবারের মধ্যে তার পরিকল্পনায় সাড়া দিতে হবে, নইলে তিনি অন্য পথে ভাববেন। পরে তিনি জানান, প্রস্তাবে পরিবর্তনের সুযোগ রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ প্রস্তাবকে শান্তি আলোচনার ভিত্তি হিসেবে দেখছেন। তবে কিয়েভ যদি তা প্রত্যাখ্যান করে, তাহলে রুশ বাহিনীর অগ্রযাত্রা চলবে বলে সতর্ক করেছেন তিনি।

জেনেভায় আলোচনা সোমবারও চলবে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর নিয়েও আলোচনা হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X