কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কিম জং উনের পর রাশিয়া সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত

নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে রাশিয়া সফরে গেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের ছয় দিনের রাশিয়া সফরের পরপরই তিনি মস্কো সফরে গেলেন। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ঘনিষ্ঠ মিত্র চীনের সমর্থন চেয়ে আসছে রাশিয়া। তবে এ যুদ্ধে মস্কোকে সরাসরি সমর্থন না দিলেও পরোক্ষভাবে বেইজিং সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে চীনা কর্তৃপক্ষ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে চার দিনের জন্য রাশিয়া সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং।

ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করবেন ওয়াং। তাদের আলোচনায় ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে।

এবারের সফরে ওয়াং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের ভিত্তি তৈরি করবেন। চলতি মাসের শুরুতে পুতিন বলেছিলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। তবে কখন তাদের বৈঠক হবে, তা না জানাননি। আগামী মাসে পুতিন বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দিতে পারেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে তিনি আর বিদেশ সফরে যাননি। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে বেলারুশ ও কিরগিজস্তান সফর করেছিলেন পুতিন।

পশ্চিমাদের সতর্কবার্তা সত্ত্বেও গত মঙ্গলবার রাশিয়া সফর শুরু করেন কিম জং উন। ছয় দিনের রাশিয়া সফর শেষ করে রোববার ট্রেনে চেপে উত্তর কোরিয়া ফেরেন কিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X