কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে ট্যাংকসহ ১৩ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। ছবি : রয়টার্স
সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। ছবি : রয়টার্স

রাশিয়ার আগ্রাসনের মধ্যে দ্বিতীয়বারের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তাকে আব্রাম ট্যাংকসহ ১৩ কোটি ডলারের বিভিন্ন ধরনের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন সফরকালে জেলেনস্কি এ ঘোষণা দেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির এবারের সফর আশানুরূপ হয়নি। এ সফরে তিনি মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের বাধার মুখে পড়েছেন। তারা দেশটিকে খুব একটা সামরিক সহায়তা দিতে চায়নি। অন্যদিকে শীর্ষ ডেমোক্রেটরা ইউক্রেনের পাশে থাকার কথা বলেছেন।

বৃহস্পতিবার এ সফর নিয়ে হোয়াইট হাউস ক্যাবিনেটে মন্তব্যের সময় তিনি এবারের সফরকে কার্যকর ও শক্তিশালী বলে উল্লেখ করেছেন। এ সময় তিনি ক্যাবিনেটে একটি কৃতজ্ঞতার নোট দেন।

জেলেনস্কি বলেন, ২০২২ সাল থেকে টানা ৫৭৫ দিনের এ রুশ আগ্রাসনে পাশে থাকার জন্য ধন্যবাদ। এই দিনে পাশে দাঁড়ানোর জন্য সব আমেরিকানদের ধন্যবাদ জানান তিনি। সফরে তিনি ১৩ কোটি ডলারের সামরিক সহায়তার বিষয়টিও উল্লেখ করেন।

তিনি বলেন, এটি বর্তমানে আমাদের সেনাদের জন্য খুব প্রয়োজন ছিল। এ সহায়তাকে তিনি খুব শক্তিশালী প্যাকেজ হিসেবে উল্লেখ করেন।

এবারের সফরে ১৩ কোটি ডলারের যে অর্থ সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে তার মেধ্যে অন্যতম হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হিমার্স রকেটের গোলা, অ্যান্টি ট্যাংক অস্ত্র এবং অন্যান্য গোলাবারুদ। তবে সফরের আগে বারবার দীর্ঘ পাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র চেয়ে অনুরোধ করেছে কিয়েভ। কিন্তু এতে সাড়া দেয়নি ওয়াশিংটন।

এদিকে যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে অত্যাধুনিক এম-১ আব্রাম ট্যাংক দেওয়া শুরু করা হবে। ইউক্রেনের এ ট্যাংকটি বহুল প্রত্যাশিত ছিল। এ সিরিজের ট্যাংক ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ দিয়ে সজ্জিত। ফলে এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১০

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

১১

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১৩

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৪

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১৫

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

১৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১৮

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১৯

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

২০
X