কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াগনারপ্রধানের দায়িত্ব পাওয়া কে এই আন্দ্রে ক্রোশেভ?

আন্দ্রে ক্রোশেভ। ছবি : সংগৃহীত
আন্দ্রে ক্রোশেভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর থেকেই গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। অবশেষে প্রিগোজিনের মৃত্যুর এক মাসের মাথায় ওয়াগনারের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

গত বৃহস্পতিবার আন্দ্রে ত্রোশেভের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ও অন্যান্য দেশে রুশ স্বেচ্ছাসেবক ইউনিটের নেতৃত্ব ত্রোশেভকে দেন পুতিন। এ সময় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন।

এর আগে গত জুনে রুশ সামরিক নেতাদের উৎখাত করতে ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর এই আন্দ্রে ত্রোশেভকে ওয়াগনারপ্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন পুতিন। বিদ্রোহের কয়েকদিন পর প্রিগোজিন ও বেশ কয়েকজন ওয়াগনার কমান্ডারকে ক্রেমলিনে ডেকে নিয়ে এ কথা জানিয়েছিলেন তিনি।

কে এই আন্দ্রে ত্রোশেভ

আন্দ্রে ত্রোশেভ অবসরপ্রাপ্ত একজন রুশ কর্নেল। তার ডাক নাম গ্রে হেয়ার। তিনি প্রায় এক দশক ওয়াগনারের সিনিয়র কমান্ডার হিসেবে কাজ করেছেন। তবে গত জুনে ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহ এবং মস্কো অভিমুখে পদযাত্রা নিয়ে প্রিগোজিনের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল।

তিনি ওয়াগনার গ্রুপের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের প্রকাশিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কিত নথিপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সিরিয়ায় নিয়োজিত ওয়াগনার গ্রুপের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ত্রোশেভ। গ্রুপটি সিরিয়ার বাসার আল-আসাদ সরকারের সমর্থনে কাজ করেছে। সিরিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সম্পর্কিত বিবরণ থেকে এ তথ্য উঠে আসে।

২০২১ সালে ইইউর দেওয়া নিষেধাজ্ঞা থেকে আরও জানা যায়, ত্রোশেভ ১৯৫৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন।

ত্রোশেভকে নিয়ে একই ধরনের তথ্য পাওয়া যায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা থেকেও। সেখানে বলা হয়েছে, তিনি ওয়াগনার গ্রুপের প্রধান নির্বাহী ছিলেন।

ত্রোশেভ ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ওয়াগনারের কমান্ডার আলেকজান্ডার সের্গেভিচ কুজনেটসভ ও আন্দ্রে বোগাতোভের সাথেও তার সখ্য রয়েছে।

আফগানিস্তান ও চেচনিয়ায় বিশেষ অবদান রাখার জন্য তাকে বেশ কয়েকটি মেডেল দেওয়া হয়। তবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X