কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১২:২০ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রিগোজিনের মৃত্যু নিয়ে নতুন তথ্য পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ওয়াগনার প্রধান প্রিগোজিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ওয়াগনার প্রধান প্রিগোজিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের মৃত্যু নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, প্লেনের ভেতরে গ্রেনেড বিস্ফোরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। খবর আলজাজিরা।

পুতিন বলেন, প্রিগোজিনের সঙ্গে বিমান দুর্ঘটনায় নিহতদের শরীরে বিস্ফোরকের আলামত পাওয়া গেছে। রাশিয়ার তদন্তকারী দল এ আলামত পেয়েছে। ফলে বিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নয়, বরং এটি ভেতরে বিস্ফোরণের কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

রাশিয়ার সোচি শহরে ভালদাই ডিসকাশন ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের দেহে হাতবোমার টুকরো পাওয়া গেছে। বিমানটিতে বাহ্যিকভাবে ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। ফলে এটি এখন প্রতিষ্ঠিত সত্য।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন দাবি করলেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, বিমানটি ভূপাতিত করা হয়েছে।

পুতিন বিমানে বিস্ফোরণের ইঙ্গিত দিলেও এক্সিকিউটিভ জেটে কীভাবে গ্রেনেড বিস্ফোরণ হতে পারে তা স্পষ্ট করেননি। তিনি বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের শরীরে অ্যালকোহল এবং ড্রাগ পরীক্ষা না করা তদন্তকারীদের ভুল ছিল। আমার মতে, এই ধরনের পরীক্ষা করা উচিত ছিল। তবে এটা করা হয়নি।

উল্লেখ্য, গত ২৩ আগস্টে আফ্রিকা থেকে রাশিয়া যাওয়ার পথে ‘এমব্রেয়ার লিগ্যাসি’ নামের একটি বিমান বিধ্বস্ত ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনসহ ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে ওয়াগনারের আরেক শীর্ষ নেতা দিমিত্রি উটকিনসহ তার চার দেহরক্ষীও ছিলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ছিলেন ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ওয়াগনার সেনারা। এমনকি ইউক্রেনের বাখমুত শহর দখলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ওয়াগনার বাহিনী।

তবে রুশ সামরিক নেতাদের প্রতি অসন্তোষ থেকে গত ২৩ জুন বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। যদিও বেলারুশের প্রেসিডেন্টের লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সেই বিদ্রোহ সরে আসেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X