রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত
পোপ ফ্রান্সিস। ছবি : সংগৃহীত

হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস। অস্ত্রোপচারের জন্য ইতালির গেমেলি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ভ্যাটিকান প্রেস অফিসের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেলে পোপ ফ্রান্সিসের পেটে অস্ত্রোপচার করা হবে। তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে।

আল জাজিরা বলছে, এর আগে ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিসের অস্ত্রোপচারের ব্যাপারে সম্মত হয় মেডিকেল টিম।

পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল মঙ্গলবার এ ধর্মযাজককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার করে আজ বুধবার সকালে তাকে হাসপাতালে নেওয়ার কথা বলা হলেও শুরুতে অস্ত্রোপচারের তথ্য এড়িয়ে যাওয়া হয়।

ডাইভার্টিকুলাইটিসে আক্রান্ত পোপ ফ্রান্সিসের ২০২১ সালে আরেকবার অস্ত্রোপচার করা হয়। এ বছরের শুরুতে পোপ বলেছিলেন, সেই অসুস্থতা আবার ফিরে এসেছে। এ জন্য তার ওজনেও তারতম্য দেখা দিচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হলো। এর আগে ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য মার্চের শেষের দিকে তিন দিন হাসপাতালে থাকতে হয় তাকে। ওই সময় জেমেলি হাসপাতালের সামনে সাংবাদিকদের ভিড় লেগে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X