কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

গাজা এখন পৃথিবীর জাহান্নাম

ছবি: ‍সংগৃহীত
ছবি: ‍সংগৃহীত

জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ফিলিস্তিনের দূত বলেছেন, ‘গাজা এখন পৃথিবীর জাহান্নাম’। জাতিসংঘে সোমবারের অধিবেশনে রিয়াদ মনসুর আরও বলেন, ‘জাতিসংঘ গাজায় ফিলিস্তিনিদের বাঁচালে তা মানবতাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে’। আনাদোলু জানায়, তিনি বলেন, ‘গাজার ২৩ লাখ ফিলিস্তিনি দুর্ভোগ সহ্য করছে। কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। তাদের অবরুদ্ধ করে বোমাবর্ষণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ইসরায়েলি বিমান হামলার পর গাজার অর্ধেক বাড়ি এখন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ১৪ লাখেরও বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। গাজায় কার্যত আমাদের সব লোক বাস্তুচ্যুত হয়েছে। মনসুর বলেন, মানুষেরা গাড়িতে-রাস্তায় ঘুমাচ্ছে। বাঁচার জন্য তারা যেখানেই যাক না কেন সেখানেই তাদের হত্যা করা হচ্ছে।’

তিনি বলেন, গাজার দক্ষিণে ৩ হাজার জনসহ ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় তিনি বলেন, ইসরায়েল জোরপূর্বক কয়েক হাজার মানুষকে স্থানান্তর করেছে।

তিনি বলেন, ‘মৃত্যুর এ বিস্ময়কর পরিসংখ্যান প্রতি মিনিটে বাড়ছে। নিরাপত্তা পরিষদে সদস্য দেশগুলোকে এখনই ফিলিস্তিনিদের অবস্থা উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘গাজার ফিলিস্তিনিরা প্রতিদিন এবং প্রতি রাতে মৃত্যুর মুখোমুখি হচ্ছে। তাদের বাঁচান। মানুষ হিসেবে দেখুন।’

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি নাগরিকরা। দেশটির উপকূলীয় শহর সিজারিয়াতে সরকারবিরোধী এক বিক্ষোভ থেকে নেতানিয়াহু সরকারের যুদ্ধনীতির সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তারা দাবি করেন, ফিলিস্তিনিদের ওপর সামরিক হামলা কেবল আরও যুদ্ধ ডেকে আনবে।

হামাসের হাতে আটক বন্দিদের পরিবার ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে জিম্মিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, জিম্মিদের মুক্ত করার অংশ হিসেবেই গাজাতে সামরিক অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।

তেল আবিবে বিক্ষোভকারীরা গান গেয়ে প্রতিবাদ করেন এবং নিখোঁজদের ছবি সংবলিত প্ল্যাকার্ড ধারণ করেন। অপহৃত হওয়া নাগরিকদের ফিরিয়ে আনতে তারা ‘এখনই তাদের বাড়িতে নিয়ে আসুন’ ‍স্লোগান দেন।

এ ছাড়া, হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী শনিবার নিউইয়র্কের ব্রুকলিনের রাস্তায় প্রতিবাদ করেন। গাজায় হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের বিরোধিতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১০

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১১

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১২

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৩

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৪

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৫

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৬

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৭

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৯

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

২০
X