কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৯:৩৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মস্কোর দিকে অগ্রসর হচ্ছে ওয়াগনার বাহিনী

রাশিয়ার রোস্তভ-অন-দন শহর দখলে নিয়েছে ওয়াগনার বাহিনী। ছবি : সংগৃহীত
রাশিয়ার রোস্তভ-অন-দন শহর দখলে নিয়েছে ওয়াগনার বাহিনী। ছবি : সংগৃহীত

রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসর হচ্ছে ওয়াগনার বাহিনী। এরই মধ্যে মস্কো অভিমুখী পথের অর্ধেকের বেশি অতিক্রম করে ফেলেছে তারা। রুশ সেনারা তাদের গতিরোধ করতে চাইলেও তেমন সুবিধা করতে পারেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স বলছে, ওয়াগনারের সেনাবহর ও ট্যাঙ্কবাহী একটি ট্রাক ভোরোনেজ শহর অতিক্রম করেছে। রোস্তভ-অন-দন শহর ও মস্কোর মাঝে দূরত্ব এক হাজার ১০০ কিলোমিটার। এই শহর দুটির মাঝামাঝি ভোরোনেজের অবস্থান। এ শহরেই ওয়াগনারের সেনাবহর লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলি চালায় রাশিয়ার সেনাবাহিনী। তবে এ সময় ওয়াগনার যোদ্ধারা বড় ধরনের প্রতিরোধের মুখোমুখি হয়েছে, এমন কোনো খবর আসেনি।

এদিকে রুশ সংবাদমাধ্যমগুলো বলছে, ওয়াগনারের অগ্রসরের খবরে মস্কোর দক্ষিণ উপকণ্ঠে মেশিনগান স্থাপন করে অবস্থান নিয়েছে পুলিশ। এ ছাড়া বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান করেছে লিপেটস্ক নগর কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার এক অডিও বার্তায় রাশিয়ার সশস্ত্র বাহিনীর নেতাদের ‘ক্ষমতাচ্যুত’ করার হুমকি দেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বলেন, ‘তারা (রুশ বাহিনী) আমাদের বিভিন্ন সেনাশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা মারা গেছেন।’

তিনি বলেন, ‘আমরা মস্কো অভিমুখে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বাহিনীর ২৫ হাজার সদস্য এ অভিযানে যোগ দিয়েছে। যদি কেউ আমাদের প্রতিরোধ করতে চায়, সে ক্ষেত্রে আমরা সেটা হুমকি হিসেবে বিবেচনা করব এবং তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করব।’

প্রিগোজিনের এ ঘোষণার পর রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ওয়াগনার গ্রুপ।

ওয়াগনার প্রধানের এ বিদ্রোহের পর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে বিদ্রোহের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। পুতিন বলেন, ‘যা কিছু ঘটছে, তা বিশ্বাসঘাতকতা। এটি দেশের জনগণের পিঠে ছুরি চালানোর শামিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১০

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১১

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১২

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৩

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৫

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৬

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৭

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৮

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৯

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

২০
X