কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মস্কোর পরিস্থিতি জটিল, কর্মস্থলে ছুটি ঘোষণা মেয়রের

ওয়াগনারের অগ্রসরের খবরে মস্কোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত
ওয়াগনারের অগ্রসরের খবরে মস্কোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ঝুঁকি এড়াতে আগামী সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী এক সপ্তাহের জন্য শহরে সব ধরনের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২৪ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ ঘোষণা দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে মেয়র জানান, সোমবার মস্কোতে ‘সন্ত্রাসবিরোধী অভিযান ঘোষণা করায়’ ঝুঁকি এড়াতে কর্মস্থলে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মস্কোর বাসিন্দারের যতটা সম্ভব ঘরের বাইরে কম বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সের্গেই সোবিয়ানিন বলেন, শহরের সেবাদাতা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল।

এদিকে আজ রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসর হচ্ছে ওয়াগনার বাহিনী। এরই মধ্যে মস্কো অভিমুখী পথের অর্ধেকের বেশি অতিক্রম করে ফেলেছে তারা। রুশ সেনারা তাদের গতিরোধ করতে চাইলেও তেমন সুবিধা করতে পারেনি।

এমন পরিস্থিতিতে মস্কোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের দক্ষিণ উপকণ্ঠে মেশিনগান স্থাপন করে অবস্থান নিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করার হুমকি দেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ওয়াগনার।

ওয়াগনারপ্রধানের এ বিদ্রোহের পর পর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে বিদ্রোহের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। পুতিন বলেন, ‘যা কিছু ঘটছে, তা বিশ্বাসঘাতকতা। এটি দেশের জনগণের পিঠে ছুরি চালানোর শামিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X