কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রুশ নারীদের ৮ সন্তান নিতে বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

নব্বই দশক থেকে রাশিয়ার জন্মহার কমছে। তবে এবার জন্মহার বৃদ্ধির চিন্তাভাবনা করছে বিশ্বের সবচেয়ে বড় দেশটি। সামনের দশকে তাদের লক্ষ্যই হবে জনসংখ্যা বাড়ানো। এ জন্য রুশ নারীদের অন্তত আটটি করে সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১ ডিসেম্বর) দ্য ইন্ডিপেনডেন্টের বরাতে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে পুতিন বলেন, আমাদের অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী চার, পাঁচ বা তারও বেশি সন্তান নিয়ে যৌথ পরিবার প্রথা রক্ষা করেছে। আমাদের দাদা-দাদিরা সাত, আট বা তারও বেশি সন্তান নিতেন। আসুন আমরা এই অসাধারণ ঐতিহ্যকে রক্ষা করি। আমাদের সমাজে এই প্রথা ফিরিয়ে আনি। যৌথ পরিবারকে অবশ্যই আদর্শে পরিণত করতে হবে। বড় পরিবার কেবল রাষ্ট্র ও সমাজের ভিত্তি নয়, এটি একটি আধ্যাত্মিক বিষয়, নৈতিকতার উৎস।

তিনি বলেন, আগামী দশকে রাশিয়ার জনসংখ্যা রক্ষা ও বৃদ্ধি করা আমাদের লক্ষ্য হবে। এমনকি সামনের প্রজন্মের জন্যও এই লক্ষ্য থাকতে পারে। এটিই রাশিয়ার ভবিষ্যৎ।

দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল এই সম্মেলনের আয়োজন করেন। এতে রাশিয়ার বেশ কয়েকটি ঐতিহ্যবাহী সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

পুতিন এমন সময় দেশের জনসংখ্যা বৃদ্ধির ওপর জোর দিলেন যখন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩ লাখ নাগরিক হতাহত হয়েছে। তবে মঙ্গলবারের ভাষণে এ বিষয়ে কোনো কথা বলেননি পুতিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X